১৮ এপ্রিল ২০১৯


সুনামগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব সদরঘর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিজানুর রহমান মিজান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মিজানুর সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার মৃত রহিম মিয়ার ছেলে।

বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিজান বালুবাহী নৌযান (বাল্কহেড) ছাড়ার জন্য পূর্ব সদরঘর এলাকায় গেলে কয়েকজন তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে এবং রাম দা দিয়ে কোপ দেয়। এসময় তার হাতে, পিঠে ও মুখে আঘাত করলে মিজান মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন