১৪ এপ্রিল ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : ওয়ালটন এবং দীপশিখা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৪ এপ্রিল রোববার স্কুল প্রাঙ্গনে বর্ষবরণ ও পুরস্কার বিতরণ হয়।
রোববার দীপশিখা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের অধ্যক্ষ মাজেদা শামীম হীরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সালাম মশরুর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন প্লাজা আম্বরখানা শাখার এসপিও মো. খুরশেদ আলম।
লোকমান আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষক নিরঞ্জন রায়, মো. এনামুল ইসলাম, দিলশাদ মিয়া, আলী জামিল, মো. বদরুল ইসলাম, কামলী রায়, ফাতেমা বেগম, ফাতেমা আক্তার, শিউলি বেগম, রোমেনা আক্তার, রোকেয়া আক্তার, আশিকা আক্তার, শিপা আক্তার, মাহবুবুর রহমান রফি, মারজানা সুলতানা, ফাইজা আক্তার, মনজুর আহমদ, প্রীতি দে, লিপি আক্তার প্রমুখ।
প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, যেমন খুশি তেমন সাজো- মুক্তাদির আল মাহিয়ান, কুইজ প্রতিযোগিতায় বিজয়ী মো. ইসহাক হোসেন, র্যাফেল ড্র’র বিজয়ী অভিভাবক মোশাহিদ মিয়া, বর্ষবরণ উৎসবে সেরা স্টল বিজয়ী এস.আর.এন ষ্টোর। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।