১২ এপ্রিল ২০১৯
উপজেলা প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ

হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় আরফাজ আলী (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আরফাজ ওই উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
গুরুতর আহতরা হলেন- বিলাল মিয়ি (৩৫), মর্জিনা বেগম (২৮), ইমন মিয়া (২৫) ও তৌহিদ মিয়া (৪০)।
শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা সুতাং বাজারে যাচ্ছিল। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ থানার সামনে পৌঁছলে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা ব্যবসায়ী আরফাজ আলী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।