১১ এপ্রিল ২০১৯


শাবির নতুন কোষাধ্যক্ষ ড. আনোয়ার

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম দিপু।

বৃহস্পতিবার দুপুরে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য জানান, বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ তাকে শাবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামকে নিয়োগ দিয়েছেন এবং বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিজ কর্মস্থলে যোগদান করেন বলে উপাচার্য বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, সাবেক শিক্ষক সমিতির সভাপতি, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও গণিত বিভাগে বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দ্বায়িত্ব পালন করেন তিনি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শেয়ার করুন