২৩ আগস্ট ২০১৭

সৈয়দ রাসেল আহমদ:: সিলেটে শিবিরের বর্বরোচিত হামলার শিকার গুরুতর আহত ছাত্রলীগ নেতা শাহীনকে দেখতে ২২ আগস্ট সন্ধ্যা ৬ ঘটিকায় ঢাকা পঙ্গু হাসপাতালে যান সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশফাক আহমদ চৌধুরী ও সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি আব্দুল বাছিত রুম্মান।
এসময় আশফাক আহমদ চৌধুরী আহত ছাত্রলীগ কর্মী শাহীনের চিকিৎসার খোঁজখবর নেন ও যুক্তরাষ্ট নিউইয়র্ক স্টেট এর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরীর দেয়া আর্থিক সহযোগিতার ৫০ হাজার টাকা শাহীনের বাবার হাতে হস্তান্তর করেন।

প্রসঙ্গত, সোমবার (৭ আগস্ট) বেলা ১২ টার দিকে ২টি মোটর সাইকেলযোগে হেলমেট পরিহিত চার যুবক ছাত্রলীগের দুই কর্মী শাহিন আহমদ ও আবুল কালাম আসিফের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে করে শাহিন আহমদের শরীর থেকে তাঁর ডান হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়াও ছাত্রলীগের এই দুই কর্মীর সারা শরীরে কুপিয়েছে সন্ত্রাসীরা।
আহত শাহীনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে হস্তান্তর করা হয়।
আজকের সিলেট/ডেস্ক/সৈয়দ/ঘ.