১১ এপ্রিল ২০১৯


বৃষ্টি হলেই যোগাযোগ বন্ধ শাল্লায়

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, শাল্লা

সুনামগঞ্জ : উপজেলার অধিকাংশ রাস্তা কাচা মাটির। সামান্য বৃষ্টিতেই বন্ধ হয়ে যায় যোগাযোগ। সামান্য বৃৃষ্টি হলেই এই মাটির রাস্তা কাঁদায় পরিণত হয়। ফলে মোটর সাইকেল, ট্রলি, টমটম কোনো ধরনের যানবাহনেরই চলাচলের উপায় থাকে না। এতে দূর্ভোগে পড়েন হাজারো মানুষ। এটি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার দিরাই-শাল্লা সড়কের চিত্র।

এই সময়টাতে জরুরি কাজে বা মুমূর্ষ কোনো রোগিকে জেলা বা বিভাগীয় শহরে নিয়ে যেতে অনেকটা হিমসিম খেতে হয় শাল্লাবাসীকে। অনেক সময় বাধ্য হয়ে ভাগ্যের উপর ভরসা করে বসে থাকতে হয় এসব জরুরি রোগিদের।

তবে যেসব এলাকায় সাবমার্জিবল রাস্তা হয়েছে ওইসব এলাকায় বৃষ্টির দিনে যাতায়াতে তেমন একটা সমস্যা হয় না। কিন্তু অনেক জায়গায় আবার সাবমার্জিবল রাস্তাার ফাঁকে ফাঁকে কাচা রাস্তাও রয়ে গেছে।

স্থানীয় ঘুঙ্গিয়ারগাঁও বাজারের ব্যাবসায়ী পরাগ মিয়া বলেন, বৃষ্টি হলে রাস্তাঘাটে কাঁদা হওয়ায় বাজারে মানুষ কম আসে। ফলে ব্যাবসায় লোকসান গুনতে হয়। তিনি আরও বলেন আমাদেরও মালামাল আনতে মারাত্মক সমস্যা হয়।

মোটর সাইকেল মালিক সমিতির সভাপতি রতন চৌধুরী জানান, বৃষ্টি হলে রাস্তা এমনই খারাপ হয় দুইয়েক দিন আর বাইক চালানো সম্ভব হয় না।

মনুয়া গ্রামের নাজু মিয়া জানান, আমার মেয়েকে নিয়ে সিলেটে ডাক্তারের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে রাস্তা খারাপ- তাই যেতে পরছি না।

এব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী বলেন, যোগাযোগ ব্যবস্থার কারণে সত্যিই আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। এরূপ যোগাযোগের কারণে আমাদের অনেক কষ্ট পোহাতে হচ্ছে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আল-মুক্তাদির হোসেন বলেন, আমরা যেহেতু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছি, তাই যোগাযোগ ব্যবস্থার কিছুটা হলেও উন্নতি হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জয়পুর গ্রামের পাশে যেটুকু কাচা রাস্তা রয়েছে সেটুকুতে পাকা খোয়া ফেলে ব্যবহার উপযোগি করা হবে। এটা করা হলে আশা করি আমরা বৃষ্টির দিনেও চলাচল করতে পারবো এবং শাল্লাবাসি কিছুটা হলেও উপকৃত হবে।

শেয়ার করুন