৯ এপ্রিল ২০১৯


সুনামগঞ্জে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : সুনামগঞ্জ পৌর শহরের কোর্ট মসজিদের সরকারের পুকুরের পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা নারীর নাম বিপলা পাল বিশকা (৬০)। তিনি শহরের ময়নার পয়েন্ট এলাকার প্রয়াত মাখল পালের স্ত্রী।

মঙ্গলবার সকালে পরিবারের লোকজনের অগোচরে নিজ বাসা থেকে বের হয়ে কোর্ট মসজিদের পুকুরের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় পুকুরে পড়ে পনির নীচে তলিয়ে যান তিনি।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত ওই পুকুরে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ময়না তদন্ত সম্পন্ন করে বৃদ্ধা নারীর লাশটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন