৯ এপ্রিল ২০১৯


গোয়াইনঘাটে ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

গোয়াইনঘাট : গোয়াইনঘাট উপজেলায় সুফিয়া বেগম (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুফিয়া উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বগাইয়া মোকাম মহল্লা গ্রামের মতিউর রহমানের মেয়ে।

মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন সুফিয়া। ভোরে ঘরের বারান্দার তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখে স্বজনরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল জানান, কি কারণে ওই নারী আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন