৯ এপ্রিল ২০১৯


সুনামগঞ্জে পানিতে ডুবে মহিলার মৃত্যু

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : সুনামগঞ্জে পৌর শহরের কোর্ট মসজিদের পুকুরে ডুবে বিপলা পাল বিশকা ((৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি শহরের ময়নার পয়েন্ট এলাকার মৃত মাখল পালের সহধর্মিণী।

মঙ্গলবার সকালে পরিবারের লোকজনের অগোচরে নিজ বাসা থেকে বের হয়ে কোর্ট মসজিদের পুকুরের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ঐ পুকুরে পড়ে পনির নিচে তলিয়ে যায়। দুপুর ১১ টার দিকে পুকুরে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের নিকট হস্তান্তর করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন