৮ মার্চ ২০২২


জকিগঞ্জ ও জাফলং রুটে চালু হচ্ছে বিআরটিসি বাস

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট-জকিগঞ্জ সড়ক ও সিলেট-জাফলং সড়কে শীঘ্রই বিআরটিসি বাস চালু করা হবে বলে আশ্বস্থ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বিআরটিসি পরিচালনা পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

মঙলবার আলমপুরস্থ সিলেট ডিপো পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস প্রদান করেন।

এ সময় সিলেট জেলা আওয়ামিলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন আহমদ, সিলেট মহানগর তাতীলীগের সভাপতি নোমান আহমেদ সহ বিআরটিসি সিলেট ডিপোর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সিলেট-জকিগঞ্জ সড়কে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ও বিআরটিসি বাস চালুর দাবিতে দীর্ঘদিন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

সর্বশেষ গত রোববার জকিগঞ্জ এম.এ.হক চত্তরে জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের ব্যানারে সিলেট-জকিগঞ্জ রোডে মালিক সমিতি কর্তৃক বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার এবং সরকারি বিআরটিসি বাস চালূসহ ৫দফা দাবীতে সর্বদলীয় মহাসামবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জেলা শহর থেকে সবচেয়ে দূরবর্তী উপজেলা জকিগঞ্জের মানূষকে জিম্মিকরে বাস মালিক সমিতি তাদের ইচ্ছেমত তালিকা করে ভাড়া আদায় করে যাচ্ছে। যাত্রীরা ভাড়া নিয়ে কথা বললে তাদের হাতে লাঞ্চিত হতে হয়।মালিক সমিতির বাইরে সরকারি বা ব্যক্তি মালিকানাধীন অন্য কোন ধরণের পরিবহণ ব্যবস্থা না থাকায় তারা একতরফা সুযোগ নিচ্ছে।

বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে মালিক সমিতির নির্ধারিত ভাড়ার তালিকা বাতিল করে পূর্বের ভাড়ায় যাত্রী পরিবহণ এবং সরকারী বিআরটিসি বাস চালুসহ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের ৫দফা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি প্রদান করেন।

শেয়ার করুন