৬ এপ্রিল ২০১৯


ব্রিটেনের কাউন্সিল নির্বাচনে লড়ছেন সিলেটী আব্দুল মুবিন

শেয়ার করুন

লোকমান হাফিজ

সিলেট : আগামী মে মাসে আসন্ন ব্রিটেনের স্থানীয় কাউন্সিল নির্বাচনে কনজারভেটিভ থেকে অক্সফোর্ডে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন সিলেটের আব্দুল মুবিন। তার বাড়ী সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বহর গ্রামে। তিনি যুক্তরাজ্যে স্থায়ী ভাবে বসবাস করছেন ।

জানা যায়, অক্সফোর্ডের উইটনিতে ব্রিটেনের সরকার দলীয় পার্টি কনজারভেটিভ থেকে কাউন্সিলর পদে প্রার্থী হিসাবে তাহাকে মনোনীত করা হয়। উইটনি সাউট ওয়ার্ড থেকে তিনি প্রতিদন্দীতা করবেন।

গত বছর এই এলাকায় আরেকটি কাউন্সিল নির্বাচনে প্রতিযোগিতা করে তিনি দ্বিতীয় স্থান অধীকার করেছিলেন।

তিনি অক্সফোর্ডশেয়ার কনজারভেটিভ ফ্রেন্ড অব বাংলাদশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করছেন।

শেয়ার করুন