৬ এপ্রিল ২০১৯


খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র অনশন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কারান্তরীন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নগরীর রেজিস্ট্রারী মাঠে অনশন কর্মসূচি পালন করছে সিলেট জেলা বিএনপি।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত কর্মসূচি চলে।

অনশনে উপস্থিত ছিলেন- বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ হক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি আব্দুল কাহির চৌধুরী, জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএপির সহ সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপি’র সহ সভপতি কাউন্সির ফরহাদ চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, জেলা বিএনপি’র উপদেষ্টা মো. ইলিয়াছ আলী মেম্বর, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন প্রমূখ।

শেয়ার করুন