৩ এপ্রিল ২০১৯


হবিগঞ্জের এড়ালিয়া বাজারে আগুন, ৬টি দোকান পুড়ে ছাই

শেয়ার করুন

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরতলীর এড়ালিয়া বাজারে আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই জানান, এড়ালিয়া এলাকার আক্তার মিয়ার দোকানে মঙ্গলভার রাতে মোমবাতির আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি ডেকোরেটর, একটি মুদি দোকান, দুটি স্টেশনারি, একটি চা স্টল ও একটি সেলুন।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আক্তার মিয়া জানান, আগুনে তার ডেকোরেটরের সব মাল পুড়ে ছাই হয়ে গেছে।

শেয়ার করুন