৩১ ডিসেম্বর ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : বন্ধুর পাসপোর্ট নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় জুবায়ের আহমদ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জুবায়ের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া আটঘর গ্রামের আব্দুল বারিকের ছেলে।
রোবরার সুনামগঞ্জ জেলা শহর থেকে ফেরার পথে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, সকালে বন্ধু জাহিদুল ইসলামের পাসর্পোট আনার জন্য মোটরসাইকেল যোগে জুবায়ের আহমদ ও তার বন্ধু জাহিদুল সুনামগঞ্জ জেলা শহরে যান। সেখান থেকে বাড়ী ফেরার পথে সকাল ১১টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ মহাসড়কের দিরাই রাস্তারমুথ নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাক চাপায় ঘটনাস্থলেই জুবায়ের মারা যান। এ ঘটনায় আহত অপর বাইক আরোহি জাহিদল ইসলামকে (২১) সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের বড় ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম জানান, বন্ধু পাসর্পোট আনতে গিয়ে ট্রাক চাপায় জুবায়ের মারা যান। জুবায়ের সদ্য আইইএলটিএস পাস করেছে এবং তাঁর লন্ডন যাওয়ার জন্য কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী
বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।