৩ এপ্রিল ২০১৯


অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদে সিসিকের অভিযান অব্যাহত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : অবৈধ ট্রাক স্ট্যান্ড ও স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি করপোরেশন।

বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টায় দ্বিতীয় দিনের মতো এ অভিযান শুরু হয়।

সকালে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে অভিযান শুরু হয়ে সাউথ সুরমা ফিলিং স্টেশন পর্যন্ত রাস্তা দখল করে অবৈধভাবে পার্কিং করে রাখা ট্রাক স্ট্যান্ড ও স্ট্যান্ডকে কেন্দ্র করে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ এবং মুসারগাও এলাকায় ছড়া দখল করে গড়ে উঠা কয়েকটি কলোনি উচ্ছেদ করে ছড়াটি দখলমুক্তকরণ কাজ শুরু করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব এ সকল তথ্য জানান।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ট্রাক স্ট্যান্ড ও স্থাপনা উচ্ছেদে এক সপ্তাহের অভিযানে নামে সিসিক।

শেয়ার করুন