২ এপ্রিল ২০১৯


এ্যকশনে মেয়র আরিফ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : দক্ষিণ সুরমায় চন্ডিপুলে অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদে অভিযানে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের চন্ডিপুলে অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় মেয়র আরিফ বলেন, অভিযানে অবৈধ ট্রাক স্ট্যান্ড থেকে সকল ট্রাক সরিয়ে দেওয়া হয়। ভবিষ্যতে এসমস্ত জায়গায় আবার ট্রাক রাখার পায়তারা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে। এছাড়া অবৈধ ট্রাক স্ট্যান্ডকে ঘিরে গড়ে উঠা দোকানপাটও উচ্ছেদ করা হচ্ছে।

এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদ, টিআই হাবিব আহমদ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন