২ এপ্রিল ২০১৯
উপজেলা প্রতিনিধি

বালাগঞ্জ : বালাগঞ্জে ডাকাতের গুলিতে ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার বিস্তারিত তত্য জানা যায়নি।
সোমবার অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে নিহতের পিতা সুরমান আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ধারণা করা যাচ্ছে এটি ডাকাতি না হয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্ত চলছে। এ বিষয়ে শেষ খবর পাওয়া কেউকে গ্রেপ্তার করা যায়নি।
প্রসঙ্গত, রোববার ভোরে উপজেলার চম্পারকান্দি গ্রামের সুরমান আলীর বাড়িতে ডাকাতের গুলিতে তার ছেলে ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন নিহত হন। এ ঘটনায় শাহাবের বাবা সুরমান আলী ও তার ভাই ওয়াহাব আলী আহত হয়েছেন। দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন শাহাব।