১ এপ্রিল ২০১৯


কাল বা পরশু শপথ নিচ্ছেন মোকাব্বির খান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান শপথ নিতে দ্বিতীয়বারের মত স্পিকারকে চিঠি দিয়েছেন।

সোমবার গণফোরামের পক্ষ থেকে তার শপথের ব্যবস্থা করার জন্য স্পিকার বরাবর চিঠি দেওয়া হয়।

সংসদ সদস্য মোকাব্বির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় (গণফোরাম) সিদ্ধান্ত অনুযায়ী আমি শপথ নিতে স্পিকারকে চিঠি দিয়েছি। স্পিকার সময় দিলে আগামী ২ অথবা ৩ এপ্রিল শপথ নেবো।

শেয়ার করুন