২১ আগস্ট ২০১৭


শাবিতে যোগদান করলেন নতুন উপাচার্য

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। রবিবার তিনি তাঁর কর্মক্ষেত্রে যোগদান করেন। যোগদান করে তিনি সততা ও সচ্ছতার সাথে কাজ করে যাওয়ার আশ্বাস ব্যক্ত করেন।

তিনি বলেন, আমরা নিয়মের বাইরে গিয়ে কোন কাজ করব না। সততা ও সচ্ছতার সাথে সকল কাজ করে যাব; যাতে দিন শেষে কেউ আঙুল তুলে কথা বলতে না পারে।

এর আগে উপাচার্যের দায়িত্ব পালন করে আসা অধ্যাপক ড. আমিনুল হক ভ’ইয়ার মেয়াদ শেষ হয় গত ২৭ জুলাই। শূন্য উপাচার্য পদে আগামী চার বছরের জন্য গত ১৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দায়িত্ব দেন আচার্য রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ।

সোমবার দুপুর ১২ টায় শাবি ক্যাম্পাসে প্রবেশ করে উপাচার্য প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্র্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সাক্ষাত করেন।

 

(আজকের সিলেট/২১ আগষ্ট/প্রতিনিধি/এসটি/ঘ.)

শেয়ার করুন