২৫ মার্চ ২০১৯
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাজিবের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রধান করা হয়েছে।
সোমবার দুপুর পৌনে ১টায় সাধারন শিক্ষার্থীদের সংগঠন ‘লুম্বক’র’ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে মিলিত হয়। পরে লাইব্রেরীর সামনে এসে অবস্থান করে। পরে সাধারন শিক্ষার্থীরা বিভিন্ন শাস্তির দাবিতে প্লে কার্ড হাতে নিয়ে মানববন্ধন করে।
এ সময় শিক্ষার্থীরা ৬ দফা দাবি পেশ করে বলে ক্যাম্পাসে এরুপ সন্ত্রাসী হামলা আর দেখতে চাই না ও সাধারন শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং এর বাস্তবায়ন চাই। দাবিগুলোর মধ্যে অন্যতম হল হামলাকারিদের আজীবন বহিঃস্কার ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্য ভবনে গিয়ে অবস্থান ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রধান করে। এবং তিনদিনের মধ্যে অপরাধীদের শাস্তির আওতায় আনার জন্য আলটিমেটাম দেয়।
গত শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাজিব সরকারের উপর প্রতিপক্ষ গ্রুপের ৭/৮ জন নেতাকর্মী নৃশংস হামলা চালায়। পরে গুরুতর অবস্থায় তাকে এমএজি ওসমানি মেডিকেলে ভর্তি করা হয়। জানা যার তার মাথায় ও পিঠে প্রায় ৮০টি সেলাই দেয়া হয়েছে । বর্তমানে সে শঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসারত আছেন।
জানা যায়, ১০ই মার্চ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রপের দফায় দফায় হামলা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্তত ১৫ জম্ন আহত হয়। এবং এ ঘটনার জের ধরে রাজিবের উপর এ নৃশংস হামলা চালানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে।