২৩ মার্চ ২০১৯


ওসমানীনগরে কি ভাবে চলছে পল্লী বিদ্যুৎ অফিস?

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

ওসমানীনগর : ওসমানীনগরে শুক্রবার মধ্যরাতে বিদ্যুতিক ত্রুটির কারণে বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী। ট্রান্সফরমারে আগুন লেগে বিদ্যুত লাইন ছিড়ে পড়লেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে না পেরে ক্ষোব্ধ এলাকাবাসী মধ্যরাতে প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

জানা যায়, শুক্রবার ঝড়বৃষ্টির পর রাত ১১টার দিকে বিদ্যুৎ স ালন লাইন চালু করার সাথে সাথে উপজেলা ব্রাহ্মণগ্রাম এলাকায় একটি পেট্রোল পাম্পের পাশে ট্রান্সফরমারে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর আবারও বিদ্যুৎ স ালন লাইন বন্ধ হলে আগুন নিভে যায়। কিন্তু আবারো লাইন চালু করা হলে ট্রান্সফরমারের আগুন বিদ্যুৎ লাইনের ছড়িয়ে পড়লে লাইন ছিড়ে মহাসড়কে ওপর পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছালে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে চেষ্টা করে কেউ যোগযোগ করতে পারেনি।

এমনকি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরাও যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পেট্রোল পাম্বের লাইনে আগুন ছড়িয়ে পড়লে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারতো। এছাড়া ছিড়ে পড়া লাইনে যানবাহন জড়িয়ে গেলেও বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারতো। ঘটনার সময় শতশত লোক মহাসড়কের অবস্থান নেয়। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে না পেরে তারা প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

এদিকে বেশ কিছু দিন থেকে দায়িত্বহীনের পরিচয় দিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ কাশিকাপন জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের দায়িত্বহীনতার মাশুল দিতে হচ্ছে গ্রাহকদের। গত ফেব্রয়ারি মাসে হাজার হাজার গ্রাহকের হাতে তুলে দেয়া হয় ভুতুরে বিদ্যুৎ বিল। কর্তৃপক্ষের ভুল সংশোধন গ্রাহকরাই দায়িত্ব নিয়ে সংশোধন করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এখনো। কর্তৃপক্ষের এধরণের অবহেলা এলাকাবাসীর মনে চরম ক্ষোভও বিরাজ করছে।

সুপ্রিম ফিলিং স্টেশনের মালিক আবদুল হামিদ বলেন, অল্পের জন্য আমার পেট্রোল পাম্প রক্ষা পেয়েছে। ট্রান্সফরমার এবং লাইনে আগুন লাগার পর পল্লী বিদ্যুতের লোকের সাথে চেষ্টা করে কেউ যোগাযোগ করতে পারেনি। পরে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখার পর রাত দেড়টার দিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে তাদের কর্মীরা ঘটনা স্থলে আসে।

ওসমানীনগর থানার এসআই সুজিত কুমার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে অনেকক্ষণ চেষ্টা করেও যোযোগে ব্যর্থ হই। তাদের কার্যকলাপে ক্ষোব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে।

কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম ফয়জুল্লা নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে বলেন, ভবিষ্যতে কখনো এধরণের সমস্যায় লোক পাঠাতে দেরি হবে না।

শেয়ার করুন