২৩ মার্চ ২০১৯


হবিগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ময়না মিয়া (৬২) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নৃশংস এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ময়না বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের টানা চার বার নির্বাচিত সদস্য।

শুক্রবার রাতে উপজেলার সদরের যাত্রাপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে একটি ডুবায় মরদেহ ফেলে চলে যায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বানিয়াচং থানার ওসি মো. রাশেদ মোবারক জানান, মরদেহের গায়ে ধারালো অস্ত্রের অনেকগুলো আঘাত রয়েছে। এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেখাছ মিয়া জানান, একটি পক্ষের সঙ্গে কয়েক মাস ধরে ময়না মিয়ার বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, তারাই তাকে কুপিয়ে হত্যা করেছে। তবে নিহত ইউপি সদস্যের প্রতিপক্ষের পরিচয় জানাননি তিনি।

শেয়ার করুন