৫ ডিসেম্বর ২০২১


জগন্নাথপুরে বন্দুকযুদ্ধের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরে গত বুধবার সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার জগন্নাথপুর থানায় নিজামুল করিমের পক্ষের দিলশাদ মিয়া বাদী হয়ে উস্তার গণিকে প্রধান আসামী করে ১১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অন্যদিকে, গত শুক্রবার উস্তার গণির পক্ষের নুর উদ্দিন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলামকে প্রধান আসামী করে ৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে চার জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে নিজামুল করিম ও উস্তার গণির পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় ২৫ জন গুলিবদ্ধসহ অর্ধশতাধিক আহত হন। এরমধ্যে ২৩ জনকে সিলেট ওসমানিতে ও অপরজনরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন