২১ মার্চ ২০১৯
উপজেলা প্রতিনিধি, মাধবপুর

হবিগঞ্জ :মাধবপুর অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লুঙ্গি ও শার্ট পরিহিত অর্ধগলিত ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুরমা চা-বাগানের বিশ নম্বরের নির্জন এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানান, সুরমা চা-বাগানের বিশ নম্বরের নির্জন এলাকায় টিলার উপর মৃতদেহ দেখতে পেয়ে চা শ্রমিকরা মাধবপুর থানায় খবর দেয়।