১৯ মার্চ ২০১৯
জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জে শহরে প্রেমিকের সাথে অভিমান করে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে নাইমা আক্তার (২২) নামের এক কলেজ ছাত্রী। তিনি সদর উপজেলার রিচি গ্রামের বিলাত আলীর মেয়ে এবং হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী।
মঙ্গলবার বিকেলে শহরের নিউ ফিল্ড মাঠে কৃষি শিল্প বানিজ্য মেলায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নাইমার পরিবারের বরাত দিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, প্রেমিকের সাথে কথাকাটাকাটি হলে নাইমা কীটনাশক জাতীয় ট্যাবলেট খায়। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাইমার পরিবার এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি।