১৯ মার্চ ২০১৯


সদরে ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাইফুলের কৃতজ্ঞতা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট

সিলেট : সদ্য শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট সদর উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে দ্বিতীয়স্থান অধিকারী প্রার্থী সাইফুল ইসলাম নজরুল (উড়োজাহাজ) নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরীকে অভিনন্দন ও উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি এক বার্তায় বলেন, সদ্য শেষ হওয়া নির্বাচনে আমিই ছিলাম এই উপজেলার সর্বকনিষ্ট প্রার্থী। আমার সাথে অন্য ১১ প্রতিদ্বন্ধিই ছিলেন নিজ নিজ ক্ষেত্রে হেভিওয়েট। তার পরও এই উপজেলার ৯ হাজারেরও বেশী ভোটার আমার পক্ষে তথা তারণ্যের পক্ষে যে রায় দিয়েছেন তা অবশ্যই ইতিহাস। আমি নব নির্বাচিত ভাইস চেয়ারম্যানকে স্বাগতম জানাই। পাশাপাশি উপজেলাবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছেন সে জন্য আমি চিরকৃতজ্ঞ। নতুন ভাইস চেয়ারম্যান পথ চলার ক্ষেত্রে আমার সহযোগীতা চাইলে উপজেলার উন্নয়নের স্বার্থে আমি সব সময় আমার হাত প্রসারিত করব। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।

প্রসঙ্গত, এই নির্বাচনে মিল্লাত আহমদ চৌধুরী (পালকি) ১১ হাজার ৫৩২ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি হিসেবে সাইফুল ইসলাম নজরুল (উড়োজাহাজ) পেয়েছেন ৯হাজার ১৬৪ ভোট।

শেয়ার করুন