১৭ মার্চ ২০১৯
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রোববার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবন এর সামনে থেকে একটি আনন্দ র্যালী বের করে এবং ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বর সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। এর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস. এম. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক জহির উদ্দীন, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রাতেও ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকে রাতের প্রথম প্রহরে বঙ্গবন্ধু সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
এদিকে ছাত্রলীগের পক্ষে সকাল সাড়ে ৯টায় শাহপরান হলের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে
এবং বাদে আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান খাঁন, তিনি মিলাদ মাহফিলে সকল নেতাকর্মীদের অংশগ্রহণ করার জন্য আহব্বান জানান।