১৭ মার্চ ২০১৯
উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুর : আর মাত্র কয়েক ঘন্টা পরই ভোট। শনিবার মধ্যরাত থেকে শেষে হয়েছে ভোটের প্রচারযুদ্ধ। প্রচারণায় চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই। ভাইস-চেয়ারম্যান প্রার্থীরাও। ঐতিহ্যবাহী এই উপজেলার আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে অন্য প্রার্থীর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন আব্দুল হক (আব্দুল হক মেম্বার)। তার প্রতীক টিউবওয়েল মার্কার সমর্থনে পুরো উপজেলাজুড়ে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
প্রচারণার শেষ দিনে উপজেলাজুড়ে ছিল টিউবওয়েল মার্কার গণজোয়ার। রাজনৈতিক ব্যক্তি, সাবেক জনপ্রতিনিধি, আলেম উলামা, ছাত্রজনতা, শ্রমজীবী মানুষ সহ সর্বস্থরের জনতার ঢল ছিল লক্ষনীয়। সকলেই টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে নিরব ভোট বিপ্লবের আহ্বান জানান।
জৈন্তাপুর উপজেলায় ৫৪ হাজার ৪৯৩ পুরুষ, ৫২ হাজার ১২৯ জন মহিলা ভোটার রয়েছেন। তাদের পবিত্র আমানত ভোটেই নির্বাচিত হবেন ১ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। এ উপজেলায় ৪৫ টি কেন্দ্রের ২৬৯ টি কক্ষে ভোট দেবেন। প্রতিটি কেন্দ্রে ১ জন করে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ২৬৯ ও পোলিং অফিসার ৫৩৮ জন নির্বাচনী দায়িত্ব পালন করবেন।