১৫ মার্চ ২০১৯


ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় ছাত্রসমাজ নেতা আহত

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

ওসমানীনগর : ওসমানীনগর উপজেলা নির্বাচনী বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান নামে জাতীয় ছাত্রসমাজের এক নেতা আহত হয়েছেন। তিনি ওসমানীনগর উপজেলা ছাত্র সমাজের যুগ্ন-আহবায়ক।

বৃহষ্পতিবার বিকেলে উপজেলা কালনিচর এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিজান তার বাড়ির সামনের রাস্তায় হাটাহাটি করছিলেন। এসময় পিছন দিক থেকে হঠাৎ করেই তার উপর চড়াও হয় প্রতিপক্ষ। এতে তিনি গুরুতর আহত হলে তাকে দ্রুত সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

আহত মিজান অভিযোগ করে বলেন, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়ার পক্ষে মাঠে সক্রিয় ভাবে কাজ করায় প্রতিপক্ষ জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মোকাব্বির খানের সমর্থকরা তার উপর ক্ষিপ্ত হয়। এরই জের ধরে জোটটির ইউনিয়ন পর্যায়ের নেতাদের উন্দনেই আমার উপর হামলা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন