১৪ মার্চ ২০১৯


মুরগীর আক্রমণে শিয়ালের মৃত্যু

শেয়ার করুন

বিচিত্র ডেস্ক

সিলেট : ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কুলের খামারে বেশকিছু মুরগীর আক্রমণে একটি শিয়াল শাবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের ব্রিট্টানিতে।

কৃষি বিষয়ক স্কুল গ্রস-চেনের ফার্মিং-এর প্রধান প্যাসকেল ড্যানিয়েল জানিয়েছেন, মুরগীর খাঁচাটিতেয শিয়ালটি ঢুকে পড়লে তৎক্ষণাৎ দরজা বন্ধ হয়ে যায়। এরপরই বেশকিছু মুরগী মিলে শিয়াল শাবকটিকে আক্রমণ করে। ঐ খাঁচায় ৩,০০০ মুরগী ছিল বলে তিনি জানিয়েছেন।

পরের দিনে খামারের এক কোণে শিয়ালটির লাশ পাওয়া যায় বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘এগুলো এদের (মুরগীর) সহজাত প্রবৃত্তি। তারা ঠোঁট দিয়ে তাকে (শিয়ালটিকে)আক্রমণ করে।’

মি. ড্যানিয়েল সংবাদ সংস্থা এএফপিকে বলেন ‘এটার (শিয়ালের) ঘাড়ে মুরগীর ঠোঁটের আঘাতের চিহ্ন ছিল।’

এএফপি জানায়, ওই খামারের আয়তন পাঁচ একর, যাতে প্রায় ৬,০০০ মুরগীকে প্রাকৃতিক পরিবেশে পালন করা হয়। দিনের বেলায় খাঁচার দরজা খুলে রাখা হয় যাতে মুরগীগুলো বাইরে ঘুরে-ফিরে বেড়াতে পারে। ধারণা করা হচ্ছে, সেসময়ই শিয়াল শাবকটি মুরগীর খাঁচায় ঢুকে পরে। এরপর যখন সয়ংক্রিয় খাঁচাটি বন্ধ হয়ে যায়, তখন পাঁচ-ছয় মাসের এই শিয়াল শাবকটি ভেতরে আটকা পড়ে।

শেয়ার করুন