১৩ মার্চ ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : এসএমপির জালালাবাদ থানার ফতেহপুর পীরের গাওঁ থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে র্যাব-৯।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৯ এর সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে ও অতিঃ পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীসহ এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার আসামীর নাম আশাউল হক ওরফে আশাই (৪০)। সে ফুলকুচি পিরেরগাঁও গ্রামের মৃত মাহমদ আলী।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।