১৩ মার্চ ২০১৯
উপজেলা প্রতিনিধি

কোম্পানীগঞ্জ : সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় বদরুল আমিন (২০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বদরুল উপজেলার দরাকুল গ্রামের মুমতাজ আলীর ছেলে।
বুধবার ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার দরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হয় বদরুল আমিন। এরপর আর রাতে বাড়িতে ফেরেনি। বুধবার ফজরের নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার পথে স্থানীয় লোকজন দরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খালি জায়গায় বদরুলের জবাই করা লাশ পড়ে থাকতে দেখেন।