১০ মার্চ ২০১৯
উপজেলা প্রতিনিধি, বানিয়াচং

হবিগঞ্জ : উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইকরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় এক পুলিশ সদস্যকে হেলিকপ্টারের মাধ্যমে ঢাকা প্রেরণ করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় শাহপুর কেন্দ্রে ঘটনার পর পরই শাহপুর কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহির আলম জানান, গুরুতর আহত অবস্থায় পুলিশ কনেস্টবল জামাল আহমেদকে দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, এখনও আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা না হলেও শাহপুর কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।