১০ মার্চ ২০১৯
উপজেলা প্রতিনিধি, আজমিরীগঞ্জ

হবিগঞ্জ : ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
জানা যায়, নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মতুর্জা হাসান ও স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, চুনারুঘাট উপজেলার গাজীপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুলিশের লাঠিচার্জে চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।