২১ এপ্রিল ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি : সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজার জেলা সদরে শতাধিক পরিবারের মানুষ ঈদুল ফিতর উদযাপন করেছেন। নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল মাওফিক চৌধুরী।
শুক্রবার সকাল সোয়া ৭টায় জেলা শহরের টিবি হাসপাতাল সড়কের আহমেদ শাবিস্থা নামের একটি বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও, মৌলভীবাজার জেলা সদর, রাজনগর, শ্রীমঙ্গলসহ বিভিন্ন এলাকার শতাধিক মুসল্লি জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।