৯ মার্চ ২০১৯
জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন স্থগিত করা হয়েছে।
শুক্রবার নির্বাচন কমিশন এই এলাকায় ভোটগ্রহণ স্থগিত করেন।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে আশঙ্কা প্রকাশ করে বেশ কয়েকজন প্রার্থী ভোট স্থগিতের আবেদন করেন নির্বাচন কমিশনে। পরে নির্বাচন কমিশন তা স্থগিতের ঘোষণা দেয়।