৮ মার্চ ২০১৯
উপজেলা প্রতিনিধি

গোয়াইনঘাট : গোয়াইঘাটের ধোপাগুল এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।নিহত যুবক গোয়াইঘাট উপজেলার সালুটিকরের আঙ্গরজুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. বাহার (২২)।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ধোপাগুলস্থ বড় ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মালাবাহী ট্রাক সালুটিকর থেকে ছেড়ে আসার পথে ধোপাগুলের বড় ব্রিজের সামনে ট্রাকটি মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। মোটরসাইকেল আরোহী বাহারকে চাপা দিলে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চত করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই মো. ওমর ফারুক আহমদ।