৬ মার্চ ২০১৯


ওসমানীনগরে ডাকাতের সাথে ‘বন্দুকযুদ্ধ’, ওসিসহ ৭ পুলিশ আহত

শেয়ার করুন

কবির আহমদ, ওসামানীনগর থেকে : সাড়াশি অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সুহেলকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। আটকের পর সুহেলকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে সুহেলকে ছিনিয়ে নিতে পূর্ব থেকে ওৎপেতে থাকাডাকাতের সাথে পুলিশের গোলাগুলি হয়। এ সময় আহত হন ওসমানীনগর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য। আহতরা হচ্ছেন- ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন, এসআই সুজিত চক্রবর্ত্তী, মমিনুল ইসলাম পিপিএম ও সুপ্রাংশু দে দিলু, এএসআই ইয়াছির আরাফাত, কন্সটেবল জীবন ও জমির।

বুধবার ভোরে উপজেলার তাজপুর ইউনিয়নের চর ইসবপুর এলাকায় পুলিশ-ডাকাত গুলাগুলির ঘটনাটি ঘটে। এদিকে, কুখ্যাত ডাকাত সুহেলকে গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন উল্লসিত জনতা।

গোলাগুলির সময় ডাকাত সুহেলও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। পুলিশ সদ্যসরা এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন এবং গুলিবিদ্ধ ডাকাত সুহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বুধবার সন্ধ্যায় ওসমানীনগর থানায় এক প্রেস ব্রিফিং কালে এ সব তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার গভীর রাতে ওসমানীনগরের চর ইসবপুর গ্রামের ইশ্বার্দ আলীর ছেলে কুখ্যাত ডাকাত সর্দার সোহেলকে গ্রেফতারে বিশেষ অভিযান চালায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলামের তদারকিতে এবং ওসমানীনগর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ বিয়ানীবাজার থানা পুলিশের সহযোগিতা নিয়ে বিয়ানীবাজার চন্দ্রগ্রাম গ্রাম এলাকায় শ্বশুর বাড়িতে আত্মগোপনে থাকা সোহেলকে গ্রেফতারে করা হয়।

তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের সন্ধান দেয়। বুধবার ভোরে সোহেলকে সাথে নিয়ে ওসমানীনগরের চর ইসবপুর গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে ডাকাতগণ সোহলেকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছুড়তে থাকে তার সহযোগি ডাকাতরা। এ সময় পুলিশ আত্বরক্ষার্থে ৯ রাউন্ড গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদের ছোড়া গুলির স্প্রিন্টার এবং ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যরা আহত হন। গোলাগুলির সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে ডাকাত সোহেল আহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে দু’টি পাইপগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এঘটনায় পুলিশ বাদি হয়ে একটি পুলিশ অ্যাসল্ট ও একটি অস্ত্র মামলা দায়ের করেছে।

এদিকে ওসমানীনগ থানা পুলিশ জানায়, ডাকাত সুহেলের বিরুদ্ধে ওসমানীনগর থানায় ১০টিসহ দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি অস্ত্রমামলাসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে।

এদিকে ডাকাত সুহেলের গ্রেফতারের খবরে ওসমানীনগর ও বিয়ানীবাজার এলাকার মানুষ আনন্দে মিষ্টি বিতরণ করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম (পিপিএম) জানান, ডাকাত সুহেলের ইতিমধ্যে তিনটি মামলা আমার কাছে রয়েছে। এ ঘটনায় বুধবার ওসমানীনগর থানায় একটি অস্ত্র আইনে (মামলা নং-০৪) ও অপরটি পুলিশ এসল্ট (মামলা নং-০৫) দায়ের করা হয়েছে।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুখ্যাত ডাকাত সোহেলের বিরুদ্ধে ডাকাতি ও চুরির ঘটনায় ৮ টি মামলা রয়েছে। তাকে সুকৌশলে ধরার পর অস্ত্র উদ্ধারে অভিযান চালালে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় ডাকাতরা। তাদের হামলায় আমিসহ ৭পুলিশ সদস্য আহত হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ডাকাত সুহেলকে ধরতে গিয়ে তার সাহস দুর্ধর্ষতা দেখে আমি অবাক হয়েছি। পুলিশের চাকরীকালে অনেক ডাকাত ধরেছি। এর মত প্লাষ্টিকের ডাকাত আর দেখি নাই। প্রায় ৩ঘন্টা সে বানরের মত এক গাছ থেকে অন্য গাছে পালিয়ে যেতে চেষ্টা করে। আমরা দক্ষতার সাথে তাকে আটক করতে সক্ষম হই।

শেয়ার করুন