২২ আগস্ট ২০২৩


ধর্মঘট নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের সাথে সিওমেকহা কর্তৃপক্ষের বৈঠক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদরে মারধর, নার্সদের হেনস্তা ও ভাংচুরের প্রতবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় ইন্টার্ন চিকিৎসকরা। হামলাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানায় ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতারা। এতে চিকিৎসা না ফেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের।

কর্মবিরতির ডাক দেওয়ার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দুই দফায় ইন্টার্ন চিকিৎসকদের সাথে বৈঠক করলেও কর্মবিরতি থেকে সরে যাননি আন্দোলনকারীরা।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আবারও সমস্যার সমাধানে সিওমেকহা কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেছেন আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা। এতে উপস্থিত আছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- আবদুল মালিক (৫৪), সাবেল আহমদ, জুবেল আহমদ ও জুয়েল আহমদ।

শেয়ার করুন