৬ মার্চ ২০১৯

নিজস্ব প্রতিবেদক : সিলেট-তামাবিল মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। নিহত জাহিদ আহমদ (৩২) আহমদের বাড়ি ঢাকার উত্তরা ১৪নং সেক্টরে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে জৈন্তাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিলেট থেকে প্রাইভেটকারটি জাফলং যাচ্ছিলো। পথে বাঘের সড়ক এলাকায় এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে রাখা বিদ্যুতের খুঁটির উপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের আরোহী জাহিদ আহমদ মারা যান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের কর্মকর্তা মাসুক আহমদ বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে নিয়ে এসেছি।