৩ মার্চ ২০১৯
ডেস্ক রিপোর্ট : সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে অজ্ঞাত এক মহিলার লাশ রাখা হয়েছে। অজ্ঞাত মহিলার কোন ঠিকানা, আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যাচ্ছে না।
জানা গেছে, গত ১১ জানুয়ারি ফরিদা নামের মানসিক ভারসাম্যহীন মহিলাটিকে আহত অবস্থায় জনৈক ব্যক্তি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নং ওয়ার্ডে ভর্তি করেন। প্রায় দেড় মাস চিকিৎসার পর গত ২৬ ফেব্রুয়ারি ঐ মহিলা মারা যান। তার বয়স অানুমানিক ৩৫ বছর, গায়ের রং শ্যামলা, জট বাধা চুল প্রায় ১ ফুট লম্বা এবং উচ্চতা প্রায় ৫ ফুট।
মহিলার কোন আত্মীয়-স্বজনের কোন সন্ধান পাওয়া গেলে সিলেটের কোতোয়ালি মডেল থানায় ০১৭১৮০১১৮৪০ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।