২৮ ফেব্রুয়ারি ২০১৯


র‌্যাব-৯ এর নতুন অধিনায়ক আসাদুজ্জামান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৯ সিলেটের নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন উইং কমান্ডার মো. আসাদুজ্জামান। এর আগে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে কর্মরত ছিলেন। যোগদানের সময় তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালনের জন্য সিলেট বাসীর কাছে দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

এর আগে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি তিনি র‌্যাব সদর দপ্তরে যোগদান করেন। এরপর তাকে র‌্যাব-৯ সিলেটের অধিনায়ক হিসেবে বদলী করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ জানুয়ারি র‌্যাব-৯ সিলেটের অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদকে বিজিবিতে বদলী করা হয়।

শেয়ার করুন