২৮ ফেব্রুয়ারি ২০১৯


দক্ষিণ সুরমায় চিকিৎসার নামে অপচিকিৎসা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমার খালেরমুখ এলাকায় আজাদ ফার্মেসীতে কতিত ডাক্তার ফখরুজ্জামান সুরমান কর্তৃক চিকিৎসার নামে অপচিকিৎসার অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারী খালেরমুখ এলাকার পুর্বভাগ (নৈখাই) গ্রামের হাজী মোহাম্মদ রাজা চৌঃ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আব্দুর রহমান খেলতে গিয়ে পায়ে একটি লোহার পিন দারা আঘাত পার। তাৎ ক্ষনিকভাকে তাকে এই ফার্মেসীতে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নামধারী সুরমান তোক একটি ইনজেকশন পুশ করে চিকিৎসা দিয়ে বিদায় দেন। ঘটনার ৯/১০ দিন পর আব্দুর রহমানের শরীরিক অবস্থার অবনতি হলে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ডাক্তাররা পরিক্ষা করে তার ধনষ্টংকা হয়ে জানিয়ে তাকে সিলেট আইডি হাসপাতালে প্রেরণ করেন।সেখান থেকে একদিন পর তাকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় প্রায় একমাস চিকিৎসার পর আব্দুর রহমানের শারীরিক অবস্থার উন্নতি হয়।

বিষয়টি জানিয়ে আব্দুর রহমানের পিতা মাখন মিয়া বুধবার দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা অসুস্থ আব্দুর রহমান ও তার পরিবারের সাথে কথা বলেছেন এবং এবিষয়ে যথাযত ব্যবস্থা নেয়ার আশ্বাষ দিয়েছেন।

বিষয়টি নিয়ে জানতে অভিযুক্ত কতিত ডাক্তার ফখরুজ্জামান সুরমানের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি রোগী দেখায় ব্যস্ত বলে ফোন কেটে দেন। এর পর 01731983913 নাম্বার থেকে কামাল নামে এক ব্যক্তি নিজেকে খালেরমুখ বাজার পরিচালনা কমিটির সদস্য পরিচয় দিয়ে নিউজটি প্রকাশ না করার বিষয়ে ত্বদবির করেন।

শেয়ার করুন