২৫ ফেব্রুয়ারি ২০১৯

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে সুমন মিয়া (২১) নামে এক বখাটে যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সুমন উপজেলার নারিকেলতলা গ্রামের ছোরাব উল্লার ছেলে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন এ রায় দেন।
ইউএনও জসিম উদ্দিন জানান, দুপুরে স্থানীয় দীননাথ ইনস্টিটিউটের দশম শ্রেণির এক ছাত্রীর পথরোধ করে শ্লীলতাহানীর চেষ্টা করেন সুমন। পরে ওই স্কুলছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বাহুবল থানা পুলিশ সুমনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সামনে হাজির করে। এসময় সুমন তার দোষ স্বীকার করলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বাহুবল থানার ওসি মাসুক আলী বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।