২৫ ফেব্রুয়ারি ২০১৯

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মো. কামাল হোসেন। চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে তার আর কোন বাধা রইলো না।
সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা আপিল শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
কামাল হোসেনের আইনজীবী এডভোকেট তপন পাল তপু বিষয়টি নিশ্চিত করে জানান, মো. কামাল হোসেন মৌলভীবাজার সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে একক প্রার্থী। তিনি বর্তমানে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চারবারের নির্বাচিত সভাপতি।
প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার মো. আশরাফুর রহমান তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা করেন। পরে অপিল করলে তার মনোনয়ন বৈধ হয়।