২৮ নভেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : চলতি ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে সিলেট জেলার ১৬টি ইউনিয়নে উৎসবমূখর পরিবেশে শুরু হয়েছে ভোটযুদ্ধ। তিন উপজেলার ইউনিয়নগুলি হচ্ছে- দক্ষিণ সুরমা উপজেলার সিলাম, লালাবাজার, জালালপুর, মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়ন। জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়ন ও গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি, তোয়াকুল, নন্দিরগাঁও, ফতেহপুর, লেংগুড়া ও রুস্তমপুর ইউনিয়ন।
রোববার সকাল ৮ টা থেকে ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে শুরু হওয়া ভোট গ্রহণ।চলবে টানা ৪টা পর্যন্ত।
এদিকে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স।
সিলেট জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ জানান, ভোটের দিন সিলেটের ৩ উপজেলার প্রতিটিতে র্যাবের দু’টি করে মোবাইল ও একটি করে স্ট্রাইকিং টিম, প্রতিটি উপজেলায় বিজিবির দুই প্লাটুন সদস্য মোবাইল টিম ও এক প্লাটুন থাকছে স্ট্রাইটিং টিম হিসেবে। এছাড়াও সিলেটে এবার প্রথম প্রশিক্ষিত আনসার বাহিনীর স্ট্রাইটিং টিম মোতায়েন করা হবে ভোটের দিন। উপজেলাগুলোতে ৪ দিনের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়াও প্রতিটি উপজেলায় নিয়োগ করা হয়েছে একজন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।