২৫ ফেব্রুয়ারি ২০১৯


ফেঞ্চুগঞ্জে পুলিশের উপর হামলা, আটক ৭

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে ধর্ষণ মামলার আসামি ধরতে গিয়ে দুই পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের সেলু মিয়াকে আটক করতে অভিযান চালায় পুলিশ। এসময় সেলু মিয়ার বাড়ি ঘেরাও করলে আসামিপক্ষের লোকজন পুলিশের উপর হামলা চালায়। এতে থানার এএসআই বিপ্রেস রঞ্জন দাস ও এক কনস্টেবল আহত হন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম পাওয়া যায়নি।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি বদরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলার আসামিকে ধরতে গেলে পুলিশের উপর হামলা করা হয়। হামলার ঘটনায় জড়িত আসামিদের আটকে রাতে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

শেয়ার করুন