২৪ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদি লুনার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
শনিবার দিনগত রাত ৯টায় রাজধানীর ইমপালস হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।