২৩ ফেব্রুয়ারি ২০১৯


যেভাবেইে হোক ‘বোমা মেশিন’ বন্ধ করতে হবে : পরিবেশ মন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দীন বলেছেন- সিলেটে বোমা মেশিন ব্যবহার যেভাবেই হোক বন্ধ করতে হবে। নিষিদ্ধ এই যন্ত্র দিয়ে ভূগর্ভ থেকে পাথর তোলায় ধসে যাচ্ছে নদের তীর, আশপাশের চা-বাগান। নষ্ট হচ্ছে প্রকৃতি, দূষিত হচ্ছে পরিবেশ। আমদের পরিবেশ রক্ষায় এই যন্ত্রের ব্যবহার বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহন করা হবে।

শনিবার টিলাগড়স্থ বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে চার জেলার বন বিভাগ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমদের জীবন বাঁছাতে গাছের প্রায়োজন। তাই জীবনের স্বার্থে ও সমাজের স্বার্থে আমারা বন ও গাছের যন্ত্র নেওয়া দরকার । দেশের অন্যান জায়গার তুলনায় সিলেট এর বন বিভাগ ভালো অবস্থানে আছে। বন বিভাগের কর্মকর্তারা আরো দায়িত্বশীল হয়ে কাজ করবেন বলে আমার প্রত্যাশা করি।

তিনি বলেন, আমাদের দেশে বায়ু দুষনের মুল কারণ হচ্ছে ইটভাটা। সংসদে ইটভাট নিয়ে নতুন আইন তৈরী হচ্ছে। এত ইটভাটা নির্মাণে কঠোর আইন হচ্ছে। জনে জনে ইটভাটা তৈরী না করে অন্তত ১০ জন মিলে একটা ইটভাটা তৈরী করেন। এত পরিবেশ ভালো থাকবে। এক্ষেত্রে সরকারও আপনাদের সহযোগিতা করবে।

মন্ত্রী আরো বলেন, সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে আরো বন্যপ্রাণী প্রয়োজন। প্রয়োজনীয় তুলনায় এখানে বন্যপ্রাণী অনেক কম।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এর বন বিভাগের বিভিন্নস্থরের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন