২২ ফেব্রুয়ারি ২০১৯


শ্রীমঙ্গল ও তাহিরপুরে মাদকসহ অাটক ২

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সুনামগঞ্জের তাহিরপুরে মাদকসহ দুইজনকে অাটক করেছে র‌্যাব। পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ খবর জানান র‌্যাব ৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে র‌্যাব-৯ এর সিপিপি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল শ্রীমঙ্গলের উকিল বাড়ী রোড এলাকায় অভিযান চালায়। এসময় ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. জসিম মিয়া (২৫) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়। তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে সিপিপি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল তাহিরপুর থানার বিন্নাকলি এলাকায় অভিযান চালিয়ে ২২৮ বোতল বেদেশী মদসহ সুদর্শন দাশ (৪০) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে অাটক করে। তাকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন